ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। সাব্বির ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা।
বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।সাব্বির খান সাংবাদিকদের বলেন, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন।
পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।সাব্বির খানের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়।
সূত্র: প্রথম আলো