পাকুড়গাছের গোড়া থেকে প্রায় চার ফুট উঁচুতে পরানো ধুতি, গায়ে গামছা আর মাথায় টোপর। ছোট্ট একটি ডালে ঝোলানো ছাতা, দেখে মনে হয় ছাতা হাতে দাঁড়িয়ে আছে বর। পাশেই বটগাছে একই উচ্চতায় পরানো হয়েছে বিয়ের হলুদ শাড়ি ও লাল ব্লাউজ, ছোট ডালে শাখা। ওপরের দিকে শাড়িটি এমনভাবে জড়ানো, যেন নববধূ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘুমটার আড়ালে দেখা যাচ্ছে সিঁদুর।
দুটি গাছকে গাঁদা ফুলের মালায় এমনভাবে জড়ানো হয়েছে, যেন তারা একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে।এমনই ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সানাই বাজিয়ে সম্পন্ন হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের বিয়ে। এ উপলক্ষে গ্রামের পাঁচ শতাধিক অতিথিকে মধ্যাহ্নভোজ করানো হয়।
খাবারের মধ্যে ছিল সবজি–খিচুড়ি আর পায়েস।বিয়েতে পাঁচ শতাধিক মানুষকে মধ্যাহ্নভোজ করানো হয়ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউট বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক মো. সোহাগ মিয়া বলেন, এলাকায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তা অটুট থাকুক—এটাই প্রত্যাশা।এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল।
সূত্র: প্রথম আলো