বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বাংলাদেশের ৫৫ বছরেও এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আমাদের প্রত্যাশা—বাংলাদেশ মানুষের দেশ হয়ে উঠুক।’ আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শিরোনামে এ আলোচনার আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক সমিতির সভাপতি এস এম এস সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ প্রমুখ।সারওয়ার আলী বলেন, ‘সমাজের গভীরে স্পষ্টত দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান।
সূত্র: প্রথম আলো