সম্প্রতি নিজেদের সিনেমার প্রচারে এক রিয়েলিটি শোয়ে গিয়ে ইমরান হাশমি আর জেনেলিয়া দেশমুখের অন্তরঙ্গ মুহূর্তের কেমিস্ট্রি এখন রীতিমতো ভাইরাল। সেই সঙ্গে স্বামী রিতেশের প্রতিক্রিয়াও। বলিউডের সবচেয়ে অন্তরঙ্গ ও আমুদে কাপল হিসেবে আলাদা সুনাম আছে রিতেশ ও জেনেলিয়া দেশমুখের।
দুই সন্তানের বাবা-মা এই দম্পতি এক যুগেরও বেশি সময় ধরে সুখের সংসার করছেন ঠুনকো সম্পর্কের দিনেও।অন্তরঙ্গ ও আমুদে কাপল হিসেবে আলাদা সুনাম আছে রিতেশ ও জেনেলিয়া দেশমুখেরআকর্ষণীয় লুকে দেখা দিচ্ছেন জেনেলিয়া ইমরান হাশমির সঙ্গে সেই সবার হৃদয় হরণ করা 'জানে তু ইয়া জানে না' সিনেমার টিনেজার অদিতি চরিত্রের বহু বছর পর সাড়া জাগানো আকর্ষণীয় লুকে দেখা দিচ্ছেন ইমরান হাশমির সঙ্গে নতুন সিনেমা গান মাস্টার-এ।
কিউট ব্যাংস, নজরকাড়া স্টেটমেন্ট ইয়ারপিস আর ট্রেন্ডি ওয়েস্টার্ন লুকে জেনেলিয়া ইতিমধ্যেই রাজত্ব করছেন নেটদুনিয়ায়।
সূত্র: প্রথম আলো