গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ডিজেল আমদানির জন্য করা একটি চুক্তিকে ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনার ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেন। এই চুক্তির আওতায় তাঁর নিজের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
অবশ্য পর্যবেক্ষকদের কাছে শুরু থেকেই স্পষ্ট ছিল যে এই কৌশলের মূল লক্ষ্য ছিল মার্কিন অর্থনীতিকে চাঙা করা এবং চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকানো।ইউক্রেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তাদের সমর্থকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে রাশিয়া কেবল কঠোর চাপ বা ‘লাঠির’ ভাষাই বোঝে। কিন্তু তাদের এই যুক্তির সমস্যা হলো, ২০১৪ সাল থেকে এবং বিশেষ করে ২০২২ সালের পর থেকে মস্কোর ওপর কেবল চাপই প্রয়োগ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মতে, ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার ওপর আরোপিত ২৫ হাজারেরও বেশি নিষেধাজ্ঞার কারণে গত জুন মাস নাগাদ রুশ অর্থনীতির প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
সূত্র: প্রথম আলো