মানুষের প্রকাশ্য শত্রুর পাশাপাশি রয়েছে এক অদৃশ্য শত্রু—শয়তান। মানুষের ইমান ও আমল নষ্ট করাই তার প্রধান লক্ষ্য।কখনো সে মানুষকে পাপের প্রতি আকৃষ্ট করে, কখনো ভালো কাজ থেকে বিরত রাখে, আবার কখনো মনে নানা ধরনের সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করে।আল্লাহ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো।
সে তো তার দলবলকে আহ্বান করে, যাতে তারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়।’ (সুরা ফাতির, আয়াত: ৬)শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে শুধু সতর্ক থাকাই যথেষ্ট নয়; প্রয়োজন আল্লাহর আশ্রয় গ্রহণ এবং রাসুলের শেখানো আমলগুলো নিয়মিত চর্চা করা।কোরআন ও সহিহ হাদিসে এমন আটটি কার্যকর আমলের কথা এসেছে, যা মুমিনকে শয়তানের অনিষ্ট ও প্ররোচনা থেকে সুরক্ষিত রাখে:১. আল্লাহর আশ্রয় চাওয়া শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, ‘আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও।
নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আরাফ, আয়াত: ২০০)হাদিসেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
সূত্র: প্রথম আলো