অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্যাম্বুলেন্সেই শুয়ে আছেন?
ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২৮ নভেম্বর জেনস সুমনের মৃত্যুর পর এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখেছিলাম।মানবপ্রেমের আকাঙ্ক্ষা নিয়ে যে চাদরের কথা গানে গানে বলেছিলেন জেনস সুমন, সেই চাদরই যেন ফিরে এল তাঁর জীবনের শেষ দৃশ্যে। দুই যুগের বেশি সময় ধরে যে গান শিল্পীর পরিচয় বহন করেছে, তাঁর শেষযাত্রাতেও সঙ্গী হলো সেই গান। আজ জেনস সুমনের প্রথম মৃত্যুবার্ষিকী। যে গান বদলে দিয়েছিল জীবন সময়টা ২০০২ সাল।
তখনো দেশের সংগীতের বাজারে ক্যাসেটের দাপট।
সূত্র: প্রথম আলো