মহাকাশ প্রযুক্তি, মহাকাশ পরিবহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ডেটা সেন্টার নিয়ে বিতর্কের মধ্যে এআই বিপ্লবকে এগিয়ে নিতে প্রয়োজনীয় বিকল্প জায়গার খোঁজে শুরু হয়েছে এই তোড়জোড়।গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘স্টারমাইন্ড’ নামের এ পরিকল্পনার অনুমোদন দেয়।
সংস্থাটি জানিয়েছে, দেশের ইতিহাসে এটিই এ ধরনের প্রথম কোনো ঘটনা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারের পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপার ইন্টেলিজেন্স (উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা) বিকাশের এ গুরুত্বপূর্ণ সময়ে এফসিসি স্পেসএক্সকে কক্ষপথে ১০ লাখ কম্পিউট মডিউল মোতায়েনের অনুমোদন দিচ্ছে।
এগুলো পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াজাত করবে।’ব্রেন্ডন কার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, যাতে এই যুগান্তকারী প্রযুক্তি সুযোগ তৈরি ও বিনিয়োগ বৃদ্ধি করে এবং মার্কিন জনগণের জন্য সুফল বয়ে আনে।’এআই কম্পিউটিংয়ের পেছনে ডেটা সেন্টার হলো মূলভিত্তি এবং এ (এআই) সফটওয়্যারের চাহিদা দ্রুত বাড়ছে।
সূত্র: প্রথম আলো