গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ছয়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
এরপর সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো