দরজায় তালা দেওয়া হয়েছিল কি না? কিংবা কোনো কিছু নিতে ঘরে ঢুকে হঠাৎ ভুলে যাওয়া, কেন ঢুকেছিলাম? কিংবা বাজার থেকে কী কী কিনতে বলেছিল আর কত কেজি করে? এসব ছোটখাটো ভুলে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। অনেক সময় কাজটি করার সময় আমরা ঠিকঠাক মনোযোগ দিই না।
আবার এমনও হয় যে কাজটি এত রোজকার আর চেনা হয়তো শতবার করা হয়েছে যে মস্তিষ্ক তাতে আলাদা করে গুরুত্ব দেয় না।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ‘সেন্টার ফর নিউরোসায়েন্স’-এর অধ্যাপক ও ‘ডায়নামিক মেমোরি ল্যাব’-এর পরিচালক চরণ রঙ্গনাথ। তিনি বলেন, ‘আমরা সবকিছু মনে রাখতে পারব না। আসল বিষয় হলো, কীভাবে গাদা গাদা তথ্য মনে রাখা যাবে, তা নয়।
বরং কীভাবে দরকারি তথ্যগুলো মনে রাখা যায়, সেটাই আসল প্রশ্ন।’বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে রাখার ক্ষমতা কিছুটা কমতে পারে।
সূত্র: প্রথম আলো