টেস্ট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে শুধু সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে ও টি-টুয়েন্টির চুক্তি পেয়েছেন বাঁহাতি এই পেসার।
কিন্তু টেস্ট ক্রিকেটে ব্রাত্য হওয়ার পর লাল বল হাতে যেন নতুন করেই জবাব দিচ্ছেন শাহিন।কায়েদে আজম ট্রফিতে নিজের দল ফাটারের হয়ে করছেন ফাটাফাটি বোলিং।টুর্নামেন্টে নিজের সর্বশেষ চার ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। এর মধ্যে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট নিয়েছেন ফাটার দলের এই পেসার। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন একটি উইকেট। ফাটা ম্যাচটা জিতেছে ৭ উইকেটে।
৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আপাতত আফ্রিদির দল ১ নম্বরে।পিসিবির সাদা বলের চুক্তিতে আছেন শাহিন আফ্রিদিআফ্রিদির এই পারফরম্যান্স অবশ্য এক ম্যাচের নয়।
সূত্র: প্রথম আলো