বাসের সামনে লাগানো ‘হানিফ পরিবহন’-এর নকল ব্যানার। সেই বাসে করেই বিভিন্ন এলাকায় আসতেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এরপর সুযোগ বুঝে মহাসড়কে ঝটিকা মিছিল ও মশালমিছিল করতেন। অগ্নিসংযোগের জন্যও ব্যবহার করা হতো বাসটি।
এমন দাবি করেছে পুলিশ।গতকাল শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মশালমিছিলের সময় বাসটি জব্দ করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সাভার মডেল থানার পুলিশ জানায়, চলতি মাসে সাভারে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি ঝটিকা মিছিল করেন।
এসব ঘটনায় হানিফ পরিবহনের নকল স্টিকার লাগানো একটি বাস ব্যবহারের তথ্য পায় পুলিশ।
সূত্র: প্রথম আলো