১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো যাত্রা শুরু করে। সেই উদ্বোধনী সংখ্যায় ছিল চিত্রশিল্পী রফিকুন নবীর এই লেখা। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ রফিকুন নবীর জন্মদিনে অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।কার্টুন, ইলাস্ট্রেশন ইত্যাদি আঁকা এবং মাঝেমধ্যে লেখাজোখার কারণে অনেকেই মনে করেন, আমি সংবাদপত্রের কেউ একজন। পেশায় সাংবাদিক। ওই ক্ষেত্রেই আমার বিচরণ। জীবিকা, প্রতিষ্ঠা। কথাগুলো আংশিক সত্য বটে।
এসবের সঙ্গে আমার সম্পৃক্ততা কম দিনের নয়। অনেক উঠতি-পড়তিও দেখেছি। অনেক দিনের অভিজ্ঞতা।বহুকাল আগের কথা। তখন স্কুলের মাঝামাঝি কোনো ক্লাসে পড়ি। ওই সময় আমাদের পাড়ার কোনো এক অনুষ্ঠানে এক বক্তাকে ‘কাগজের মানুষ’ কথাটি উচ্চারণ করতে শুনেছিলাম। তাঁর বক্তব্যটি ছিল প্রায় এই রকম, ‘আমাদের এ পাড়া নানাভাবে সমৃদ্ধ। দেশের অনেক জ্ঞানী-গুণী এখানকার বাসিন্দা। অনেকের সঙ্গে আমরা পেয়েছি শ্রেষ্ঠ কয়েকজন “কাগজের মানুষ”কেও...ইত্যাদি ইত্যাদি।
পরে ওই শব্দ নিয়ে তো চিন্তা করে হয়রান।
সূত্র: প্রথম আলো