রাস্তার মাঝখানে রোড ডিভাইডারে সবুজ গাছপালা খুব স্বাভাবিক একটা বিষয়। তবে আজকাল কিছু রিলসে অন্য রকম এক দৃশ্য দেখা যায়। রোড ডিভাইডারের খালি জায়গায় কেউ লাগিয়েছেন ডাঁটাশাক, লাল-সবুজ শাক, আবার কেউ লাগিয়েছেন মরিচ কিংবা টমেটো।রাস্তার পাশের দোকানদারেরা নিয়মিত এসব গাছের যত্ন নেন। উৎপাদিত সবজি তাঁরা যেমন নিজেরা খান, তেমনি বাজারে বিক্রিও করেন। বিষয়টি একটু অদ্ভুত হলেও এখন অনেকেই এমনটা করছেন।
কারণ, শহরে নিজেদের ইচ্ছামতো চাষবাস করার মতো ফাঁকা জায়গা খুব একটা মেলে না। তাই অনেকে রাস্তার মাঝের খালি কিংবা পরিত্যক্ত জায়গাগুলোকেই চাষের জন্য বেছে নিচ্ছেন। তবে এমন ঘটনা যে শুধু আমাদের দেশেই ঘটছে, তা কিন্তু একেবারেই নয়।যুক্তরাজ্যেও এখন শহরের নানা ফাঁকা জায়গায় ফল ও সবজি ফলানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লন্ডনে তো এখন বাসস্টপের খালি জায়গায় পর্যন্ত খাদ্য ফলাচ্ছেন স্থানীয়রা।
দিনে দিনে শহরাঞ্চলে নিজেদের খাবার নিজে ফলানোর আগ্রহ বেশ বাড়ছে।তবে জার্মানির ‘আন্ডারনাখ’ শহরের উদ্যোগটি সবচেয়ে চমকপ্রদ।
সূত্র: প্রথম আলো