এই দশকের সবচেয়ে বড় মিডিয়া ইভেন্টটি ঘটে গেল বৃহস্পতিবার, অথচ ওয়াশিংটনের বেশির ভাগ মানুষেরই তা নজর এড়িয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজের সর্বশেষ সংস্করণ গ্র্যান্ড থেফট অটো সিক্স বাজারে আসার আগেই প্রায় ১৫০ কোটি ডলারের বিক্রি ছাড়িয়ে গেছে, যা এর ১০০ কোটি ডলারের বেশি বাজেটের খরচ ইতিমধ্যেই তুলে এনেছে।আগামী এক সপ্তাহে এর মোট বিক্রি ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই সিরিজের আগের গেমটিই এখনো কেবল অনলাইন সংস্করণ থেকে বছরে ৫০ কোটি ডলার আয় করে। (তুলনার খাতিরে বলা যায়, সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’ আয় করেছিল ২০০ কোটি ডলারের সামান্য বেশি, আর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আয় করেছিল প্রায় ২৯০ কোটি ডলার।)ভিডিও গেম যে এখন সাংস্কৃতিক মহাশক্তিতে পরিণত হয়েছে, তা সরকারগুলোরও নজরে এসেছে।
ইন্ডাস্ট্রি কনসালট্যান্ট জর্জ অসবর্ন তাঁর নতুন বই ‘পাওয়ার প্লে: ভিডিও গেমস, পলিটিকস, অ্যান্ড দ্য ব্যাটল ফর গ্লোবাল ইনফ্লুয়েন্স’-এ উল্লেখ করেছেন, ভিডিও গেমিং একসময় নিঃসঙ্গ একক বিনোদন থাকলেও এখন তা মূলত একটি সামাজিক ও দলবদ্ধ কর্মকাণ্ডে পরিণত হয়েছে।
সূত্র: প্রথম আলো