নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ছয় মাসের নতুন কর্মভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ নামের এ ভিসার আওতায় যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশটিতে আরও ছয় মাস অবস্থান করে কাজ করতে পারবেন।কারা আবেদন করতে পারবেনবিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে তাঁদের নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামো (এনজেডকিউসিএফ) অনুযায়ী লেভেল ৫ থেকে ৭–এর মধ্যে কোনো যোগ্যতা অর্জন করতে হবে।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৮: বিশ্ববিদ্যালয় না বিষয়, কোনটিকে গুরুত্ব দিতে হবেআবেদনকারীদের নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে। তবে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন ও ব্রিজিং কোর্স এবং মাইক্রো–ক্রেডেনশিয়াল এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
যাঁরা পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য, তাঁরা নতুন এ ভিসার জন্য আবেদন করতে পারবেন না।শিক্ষার্থীদের সম্পন্ন করা কোর্সের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।
সূত্র: প্রথম আলো