রাজধানীর ধানমন্ডিতে পূরবী জুয়েলার্সে পৌনে তিন বছর আগে একবার সোনা চুরির চেষ্টা করা হয়েছিল। সেবার নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাইয়ে অচেতন করে সোনা চুরির পরিকল্পনা করা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে মোরগ-পোলাওয়ে চেতনানাশক খাইয়ে একই জুয়েলার্সে সোনা চুরি করা হলো।পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানান।
তিনি প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নিজস্ব দুজন নিরাপত্তাকর্মীকে অচেতন করে স্বর্ণ চুরির চেষ্টা চালানো হয়েছিল। তখন মার্কেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন কর্মী কারও বিয়ে হয়েছে জানিয়ে আমাদের নিজস্ব দুই নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়েছিল। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই একজন নিরাপত্তাকর্মী পুরোপুরি অচেতন হয়ে পড়েন।
অন্যজন অসুস্থবোধ করলেও পুরোপুরি অচেতন হওয়ার আগেই কৌশলে শোরুমের ব্যবস্থাপককে বিষয়টি জানাতে পেরেছিলেন।’জোবায়ের বলেন, ওই সময় শোরুমের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো