পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর (ফারজানা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এবং মিরপুরের রাকিন সিটি থেকে এই তিনজনকে আটক করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে।সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।ফারজানা যে দুই ভাইকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে।
সূত্র: প্রথম আলো