নিজ হাতে ছেলেকে খিচুড়ি খাওয়াতেন শারমিন আক্তার। ছেলেকে নিয়ে বিস্কুট কিনতে বাইরে বের হতেন। খুব দুরন্ত ছিল ছেলেটি। এক জায়গায় বসিয়ে রাখার উপায় ছিল না। অথচ সেই ছেলেই একসময় খাওয়াদাওয়া ছেড়ে দিল। হাসপাতালের বিছানায় কষ্টে ছটফট করতে লাগল। একপর্যায়ে হাত-পা ছেড়ে নিস্তেজ হয়ে পড়ল।
ছেলের জীবনের শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে শারমিন প্রথম আলোকে বলেন, ‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি।’গত বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শারমিনের ১০ মাস বয়সী ছেলে আবদুল্লাহ সালমান। হামে আক্রান্ত হয়েছিল শিশুটি। পরে নিউমোনিয়াও দেখা দেয় বলে জানিয়েছেন তার বাবা আকিব সালমান।দুই মেয়ের পর আকিব ও শারমিন দম্পতির ঘরে জন্ম হয়েছিল আবদুল্লাহর।
তাঁদের বাসা চট্টগ্রাম নগরের কোরবানিগঞ্জে।
সূত্র: প্রথম আলো