পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন।
কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হবে?স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ভেরিওয়েল হেলথ’–এর এক প্রতিবেদনে মার্কিন পুষ্টিবিদ ও একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকসের জাতীয় মুখপাত্র গ্রেস এ ডেরোচা জানিয়েছেন, শরীরের প্রয়োজনীয় প্রোটিন একবারে বেশি পরিমাণে খাওয়ার চেয়ে সারা দিনে ভাগ করে খাওয়া ভালো। এতে পেশি গঠন ও ক্ষয়পূরণে শরীর প্রোটিন আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে।
তবে প্রতি বেলায় নির্দিষ্ট পরিমাণ প্রোটিন খেতেই হবে, এমন কোনো নিয়ম নেই।
সূত্র: প্রথম আলো