যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান।গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
এ বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।মাস্কের প্রতিষ্ঠানের একটি দল মনে করে, স্টারলিংকের এই দুটি অননুমোদিত ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারিপ্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ব্যবহার করেছে।
এ সংস্করণের নাম ‘স্টারশিল্ড’।
সূত্র: প্রথম আলো