নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের ১৮৬ শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়টিতে সুপেয় পানির ব্যবস্থাসহ পাকা ভবন বা স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। টিনের ছোট ছোট কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। এ ছাড়া শিক্ষক আছেন মাত্র পাঁচজন।এ ছাড়া প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
সংকটে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রাথমিক শিক্ষার কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শ্যামনগর গ্রামে ১৯৭৪ সালে ৬৪ শতক জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। কিন্তু জাতীয়করণের পর ১৯৮৮ সাল থেকেই শিক্ষকদের মধ্যে বিরোধের কারণে মামলা জটিলতায় দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ ছিল। এতে এলাকার অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়।
পরে ২০২০ সালের জানুয়ারিতে বিদ্যালয়টির কার্যক্রম আবার চালু হয়।
সূত্র: প্রথম আলো