পর্দায় তাঁর উপস্থিতি মানেই একধরনের মুগ্ধতা। কখনো শান্ত, সংযত প্রেমিক; কখনো আত্মবিশ্বাসী তরুণ; আবার কখনো জটিল ব্যক্তিত্বের কোনো চরিত্র। অভিনয়ের পাশাপাশি কণ্ঠেও রয়েছে আলাদা পরিচয়। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছেন ফাওয়াদ খান। আজ ২৯ নভেম্বর তাঁর জন্মদিন।
১৯৮১ সালের এই দিনে পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া অভিনেতার বয়স এখন ৪৫ বছর।তবে এবারের জন্মদিনে শুধু তাঁর অভিনয় কিংবা সংগীতজীবন নয়, আলোচনায় এসেছে নেটফ্লিক্সের নতুন সিরিজ। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তির আগেই ভারতে বিতর্কের মুখে পড়েছে। সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ফাওয়াদ।
ফলে নতুন কাজের প্রচারের পাশাপাশি আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবং দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ।ব্যান্ডের গায়ক থেকে জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের পরিচয়ের শুরুটা কিন্তু অভিনয় দিয়ে নয়, সংগীত দিয়ে।
সূত্র: প্রথম আলো