দাবা খেলতে বসেছেন দুজন। শুরুতে বেশ জমজমাট খেলা হচ্ছিল। কিন্তু একসময় দেখা গেল, খেলায় আর গতি নেই। কেউ কাউকে চেকমেট করতে পারছে না। নতুন করে আক্রমণ করারও তেমন সুযোগ নেই। দুই পক্ষের ঘুঁটিগুলো যেন একে অন্যের দিকে তাকিয়ে আছে ক্লান্ত হয়ে। কেউ এগোতে চায় না, আবার কেউ পিছু হটতেও রাজি নয়।এমন অবস্থায় সাধারণত খেলোয়াড়েরা ড্র মেনে নেন। কিন্তু একজন যদি ড্র মানতে রাজি না হন? অন্যজনও যদি জেদ ধরে বসে থাকেন, তাহলে খেলা চলতেই পারে।
কতক্ষণ? এক ঘণ্টা, এক দিন, এক বছর? নাকি অনন্তকাল!দাবার নিয়মে অবশ্য এমন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা আছে। যেমন, একটি পরিচিত নিয়ম অনুযায়ী, কোনো ঘুঁটি না কেটে এবং কোনো পন বা বড়ে না সরিয়ে উভয় খেলোয়াড় যদি ৫০টি করে চাল দিয়ে ফেলেন, তাহলে একজন খেলোয়াড় ড্র দাবি করতে পারেন।
অর্থাৎ, টানা ১০০ চালেও যদি কোনো ঘুঁটি কাটা না হয় বা বড়ে না এগোয়, তাহলে খেলা ড্র হতে পারে।দাবা খেলায় কৌশল: পিনএকটি পরিচিত নিয়ম অনুযায়ী, কোনো ঘুঁটি না কেটে এবং কোনো পন বা বড়ে না সরিয়ে উভয় খেলোয়াড় যদি ৫০টি করে চাল দিয়ে ফেলেন, তাহলে একজন খেলোয়াড় ড্র দাবি করতে পারেন।তবে এই ৫০ চালের নিয়মের ইতিহাস বেশ গোলমেলে।
সূত্র: প্রথম আলো