নায়িকা হিসেবে বড় পর্দায় পরিচিতি পেয়েছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও তাঁর পরিচয় আছে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়েছেন তিনি। এমনকি তাঁকে নিয়ে চলচ্চিত্রে প্রকাশিত হয়েছে ‘বুবলী, বুবলী বুবলী’ ও ‘মিস বুবলী’ শিরোনামের দুটি গান। এবার নিজের অভিনীত সিনেমায় কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার একটি গানে শোনা যাবে তাঁর কণ্ঠ। আগামী ডিসেম্বরে গানটির রেকর্ডিং হওয়ার কথা।
নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে আবারও সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার পরিচালক জাহিদ হোসেন।শবনম বুবলীজাহিদ হোসেন জানালেন, শুটিংয়ের সময় তিনি সাধারণত ডেমো গান ব্যবহার করেন। এই সিনেমায়ও কয়েকটি রিচ্যুয়াল গান রয়েছে। পাশাপাশি থাকছে রোমান্টিক ও স্যাড ধাঁচের গান।
এমনই একটি স্যাড রোমান্টিক গানে বুবলীর কণ্ঠ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।বুবলী যে গান করেন, শুরুতে তা জানতেন না পরিচালক জাহিদ হোসেন।
সূত্র: প্রথম আলো