একসময় চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস হতো বিদেশ থেকে আমদানি করা সিমেন্টের বস্তা। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো নির্মাণকাজের এই উপকরণ। এখনো সিমেন্টের জন্য জাহাজ আসে বন্দরে। তবে জাহাজের পণ্য বদলে গেছে। প্রস্তুত সিমেন্টের জায়গায় এখন আসে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার।
সেই ক্লিংকার দিয়েই দেশের কারখানাগুলোতে তৈরি হচ্ছে সিমেন্ট।আড়াই দশকের ব্যবধানে বাংলাদেশের সিমেন্টশিল্পের পরিবর্তনের চিত্রটি এমনই। একসময় যে পণ্যের চাহিদা মেটাতে বিদেশের ওপর নির্ভর করতে হতো, এখন সেই পণ্যের অভ্যন্তরীণ বাজার প্রায় পুরোপুরি দেশীয় উৎপাদকদের দখলে।
শুধু চাহিদা মেটানো নয়, সীমিত পরিসরে বিদেশেও যাচ্ছে বাংলাদেশে তৈরি সিমেন্ট।এই পরিবর্তনের পেছনে রয়েছে বেসরকারি উদ্যোক্তাদের ধারাবাহিক বিনিয়োগ, সরকারি নীতিসহায়তা, ক্রমবর্ধমান নির্মাণ বাজার এবং উৎপাদনপ্রযুক্তির আধুনিকায়ন।
সূত্র: প্রথম আলো