গণসংগীতের ইতিহাস ও সাংস্কৃতিক আন্দোলনের নানা তথ্য সংরক্ষণ করে গেছেন মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক দিনু বিল্লাহ। তাঁর লেখা গণসংগীতের ইতিহাসবিষয়ক গ্রন্থ ‘মিলিত প্রাণের কলরব’ নিয়ে আলোচনা ও তাঁকে স্মরণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি স্মরণ অনুষ্ঠান।
আলোচনায় বক্তারা বলেন, বইটি শুধু গণসংগীতের ইতিহাস নয়, একটি সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের অংশগ্রহণেরও গুরুত্বপূর্ণ দলিল।শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ঢাকা থিয়েটার ও অনন্যা প্রকাশনীর যৌথ আয়োজনে এ স্মরণ অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক।
আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, গণসংগীত–গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা এবং দিনু বিল্লাহর জীবনসঙ্গী মাহবুবা খানম।
সূত্র: প্রথম আলো