দেপোর্তিভো ১ : ৫ বার্সেলোনাবার্সেলোনার অক্টোবর শেষ হয়েছিল এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২–১ গোলে হেরে। সেই দলই এবার নভেম্বর শেষ করল লিগ পয়েন্ট তালিকায় রিয়ালকে ছয় পয়েন্ট পেছনে ফেলে।আজ লা লিগার ১৪তম রাউন্ডে দেপোর্তিভো লা করুনিয়াকে তাদেরই মাঠে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া।
অন্য দুটি গোল লামিনে ইয়ামাল ও দানি ওলমো।এ নিয়ে নভেম্বর মাসে খেলা ৬ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল।দেপোর্তিভোর মাঠে বার্সেলোনা প্রথম গোল পেয়ে যায় দ্বিতীয় মিনিটেই, করেন ইয়ামাল। তবে নবম মিনিটেই সেটি শোধ করে দেন দেপোর্তিভোর পিয়েরে–এমিরিক অবামেয়াং।ম্যাচে স্বাগতিকদের ভালো সময় কেটেছে ওই পর্যন্তই। ২০তম মিনিটে ওলমোর গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
বাকি সময়টা শুধুই রাফিনিয়ার।ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের তিনটি গোলই দ্বিতীয়ার্ধে।
সূত্র: প্রথম আলো