শরতের ভোরে খালবিলে ফুটে থাকা শাপলার সৌন্দর্যে বদলে যায় গ্রামের চেনা দৃশ্য। সাদা-গোলাপি শাপলার সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ মানুষের জীবন ও জীবিকা। অনেকের কাছে শাপলা শৈশবের সোনালি স্মৃতিরও অংশ। ফরিদপুরের বিভিন্ন এলাকার বিল, ডোবা ও নদীতে এখন ফুটে আছে শাপলা। কেউ পানিতে নেমে শাপলা তুলছে, কেউ নৌকায় ঘুরতে গিয়ে ফুল সংগ্রহ করছে। আবার কারও জীবিকার অবলম্বন এই শাপলা।
ছবিগুলো গত কয়েক দিনে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে তোলা।বুকসমান পানিতে নেমে আনন্দে শাপলা তুলছে শিশুরাবিলের পানিতে হাত বাড়িয়ে ফুটে থাকা শাপলা তোলার চেষ্টা করছে শিশুরাপাতার ফাঁকে খুঁজে খুঁজে শাপলা তুলছে শিশুটিজলাবদ্ধ ডোবার কালো পানির মধ্যে ফুটে আছে সাদা শাপলাভুবনেশ্বর নদে নৌকায় ঘুরতে বেরিয়ে পানিতে ফুটে থাকা শাপলা তুলছেন কয়েকজনসন্ধ্যার আলোয় অলিগলিতে ঘুরে ঘুরে শাপলা বিক্রি করছেন এক ব্যক্তিভ্যান বোঝাই করে শাপলা নিয়ে বাজারের দিকে যাচ্ছে শিশু-কিশোরেরা
সূত্র: প্রথম আলো