অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে।
প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়াএ সপ্তাহের রাশিফল (১৯-২৫ সেপ্টেম্বর ২০২৬)মেষ রাশিমেষ রাশিসপ্তাহের শুরুতেই মনে হতে পারে, সবকিছু একসঙ্গে কেন আমার ঘাড়ে?পরিবার, বাড়িঘর কিংবা ব্যক্তিগত কোনো বিষয় আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কথায়–কথায় উত্তেজিত হয়ে গেলে ছোট বিষয়ও বড় হয়ে উঠতে পারে। তবে ভালো খবর হলো, আটকে থাকা কোনো পারিবারিক বা সম্পত্তি–সংক্রান্ত বিষয়ে সমাধানের দরজা খুলতে পারে।
কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আপনি পিছিয়ে থাকার মানুষ নন।
সূত্র: প্রথম আলো