বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আওতায় নির্বাচিত ফেলোরা দুই বছরের টিউশন ফি, জীবনযাপন ব্যয় এবং গবেষণা-সংক্রান্ত নানা সুযোগ–সুবিধা পাবেন।আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৬।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পিএইচডি অধ্যয়নের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে।
ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।নির্বাচিত ফেলোরা পাবেন——দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি—বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড—জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়—মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ—মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।মেটা পিএইচডি ফেলোশিপে দুই বছরের অর্থায়ন সরবরাহ করে; এতে টিউশন, স্টাইপেন্ড ও গবেষণা সুবিধা অন্তর্ভুক্ত।আবেদনের যোগ্যতা—আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালী...
সূত্র: প্রথম আলো