সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাবার চিকিৎসা চলছে।ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুদের বিষ খাওয়ানোর পর বাবা নিজেও বিষপান করেন।
তাঁকে অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শনিবার সকালে উপজেলার বাদাঘাট বাজারে লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারি হাসপাতাল (ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্স) থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এই তিন শিশু হলো তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় সরাফত আলী তাঁর তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করতে পারেন।
সূত্র: প্রথম আলো