চলতি বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টির নিজস্ব শিক্ষার্থী আছে মাত্র ১২৫ জন।ময়মনসিংহ নগরীর রামবাবু রোডে ১৮৮৩ সালে প্রতিষ্ঠা করা হয় সিটি কলেজিয়েট স্কুল। একসময়ের নামকরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অনেক কৃতী শিক্ষার্থী। তবে ১৪৩ বছরের পুরোনো এই বিদ্যালয়ে এখন হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে।
বিদ্যালয়টির এমপিও (মান্থলি পে অর্ডার) টিকিয়ে রাখতে অনুমোদনবিহীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাগজপত্রে নিজেদের শিক্ষার্থী দেখিয়ে বেতন তুলছেন শিক্ষকেরা।৩, ৭ ও ১৩ সেপ্টেম্বর নগরের রামবাবু রোডে অবস্থিত বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কোলাহল নেই। শ্রেণিকক্ষগুলো প্রায় শিক্ষার্থীশূন্য; বেঞ্চগুলোতে ধুলার আস্তরণ জমেছে।
বিদ্যালয়টির দুপাশ দোকানপাটে ঘেরা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে বর্তমানে ১৫ জন এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন।
সূত্র: প্রথম আলো