দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ শনিবার সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।গতকাল শুক্রবার মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২২ হাজার ৪৯১; ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে।
প্রতি ভরিতে দাম বেড়েছে ১১৬ টাকা।
সূত্র: প্রথম আলো