সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা বর্তমানে সৌদি আরবে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে।
তবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার পর এ প্রথম সৌদি আরবের রাজধানী সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু হলো।গতকাল দিবাগত রাত তিনটার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, পুরো এলাকা এখন শত্রুদের বিমান/ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে আছে।
এ অবস্থায় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।এ সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই এএফপির সাংবাদিকেরা রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান।
সূত্র: প্রথম আলো