১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিকের নাম জড়িয়ে আছে কানাডার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী হ্যালিফ্যাক্সের সঙ্গেও। গত মাসে হ্যালিফ্যাক্সে বেড়াতে গিয়ে টাইটানিকের সেই অধ্যায়ের সঙ্গে পরিচিত হয়েছেন এলিজা বিনতে এলাহীশান্ত, পরিচ্ছন্ন, সবুজ শহর হ্যালিফ্যাক্স। শহরজুড়ে বড় বড় ম্যাপেলগাছ, ফুল, পাখি, কবুতর আর গাংচিল। শহর ঘুরতে ঘুরতে মনে হয়, বসতির চেয়ে নাগরিক উদ্যানই বেশি।
পার্কের বেঞ্চিতে বসে কেউ বই পড়ছেন, কেউ ছবি আঁকছেন, কেউ ল্যাপটপে কাজ করছেন, কেউ নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। শহরজুড়ে কোনো তাড়াহুড়া নেই, নেই শব্দদূষণ। মহাসাগর, উপসাগর, লেক নানা ধরনের জলাধার ঘিরে থাকা এই শহরে ছোট ছোট কাঠের বাড়ি আর পুরোনো ঐতিহাসিক স্থাপনাও কম নয়।তবে হ্যালিফ্যাক্সের সঙ্গে আমার পরিচয় শুধু এই শান্ত শহরটুকুতে আটকে থাকেনি। এই শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে টাইটানিক দুর্ঘটনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯১২ সালের ১০ এপ্রিল ২ হাজারের বেশি যাত্রী ও ক্রু নিয়ে প্রথম যাত্রায় রওনা হয় আরএমএস টাইটানিক।
সূত্র: প্রথম আলো