একটি কুঠার, একটি অভিজাত বাড়ি, দুই খুন এবং সন্দেহের কেন্দ্রে থাকা এক তরুণী—১৩৪ বছর পরও সেই রহস্যের সমাধান হয়নি। ১৮৯২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফল রিভারে নিজ বাড়িতে খুন হন অ্যান্ড্রু বোর্ডেন ও তাঁর স্ত্রী অ্যাবি বোর্ডেন। সন্দেহের তীর যায় অ্যান্ড্রুর মেয়ে লিজি বোর্ডেনের দিকে। গ্রেপ্তার হন তিনি, আদালতে বিচারও হয়। কিন্তু শেষ পর্যন্ত খালাস পান লিজি। তাহলে কি লিজি সত্যিই বাবা ও সৎমাকে হত্যা করেছিলেন?
এই প্রশ্নের নিশ্চিত উত্তর আজও নেই। আইনের চোখে তিনি নির্দোষ—কারণ, ১৮৯৩ সালের বিচারে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি। কিন্তু মামলার নানা পরিস্থিতিগত প্রমাণ, অসংগতি ও পরবর্তী সময়ের জল্পনা তাঁকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে। এই পুরোনো ঘটনাই নতুন করে সামনে এনেছে নেটফ্লিক্সের সিরিজ ‘মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি’। সিরিজটি মুক্তি পেয়েছে ১৭ সেপ্টেম্বর।
এটি নেটফ্লিক্সের জনপ্রিয় ‘মনস্টার’ অ্যানথোলজি সিরিজের চতুর্থ কিস্তি এবং এবারই প্রথম এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র একজন নারী।লিজির চরিত্রে এলা বিটিসিরিজটির নির্মাতা রায়ান মারফি ও ইয়ান ব্রেনান।
সূত্র: প্রথম আলো