ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া নতুন কিছু নয়। কিন্তু শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনাটা একটু অন্য রকমই! নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এমনই এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছেন।অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন রবীন্দ্র। ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান।
তাতেই ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রবীন্দ্রর।এই চোট কাটিয়ে রবীন্দ্র কবে মাঠে ফিরতে পারবেন, সেটি এখনই বলা যাচ্ছে না। গতকাল যদিও প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রবীন্দ্রর অগ্রগতি দেখার পর কবে মাঠে ফিরতে পারবেন, সেটা জানা যাবে।নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার এখন রাচিন রবীন্দ্ররবীন্দ্রর চোটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের বিপক্ষে সিরিজে কি তাকে দেখা যাবে?
২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।
সূত্র: প্রথম আলো