বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটে হ্যাঁ বলেছিলেন ৭০ ভাগ মানুষ। সরকার গণভোটকে অগ্রাহ্য করে তাঁদের অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাঁরা রাস্তায় নেমেছেন।১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাসে পৌঁছায়। সেখানে পথসভায় এ কথা বলেন শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি।
কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমানশফিকুর রহমান আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে আমাদের লংমার্চ শুরু হয়েছে।
আমাদের লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট, হাটবাজারসহ সর্বত্র চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবিতে।
সূত্র: প্রথম আলো