ছোট একটি ঘর। ঘরের স্যাঁতসেঁতে সীমানাদেয়াল ঘেঁষে জমে আছে পানি। সেখানে জন্ম নিয়েছে এডিস মশার লার্ভা। ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে সেই লার্ভা খুঁজে পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধনকর্মীরা।ওই ঘর থেকে এক বৃদ্ধ ও তাঁর মেয়ে বেরিয়ে আসেন।
ঘরের বাইরে জমে থাকা পানিতে ঝাঁকে ঝাঁকে এডিস মশার লার্ভা দেখা যায়।ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ওই বাড়ির আশপাশের পরিস্থিতি দেখিয়ে বৃদ্ধকে বলেন, ‘আপনি দেখেন, আপনার ঘরে মশার জন্য দাঁড়ানো যাচ্ছে না। আপনার বাড়ির সঙ্গে একদম ছোট একটা জায়গায় পানি জমে তাতে মশার লার্ভা জন্মেছে।’ তিনি বোঝান, বাড়ির পাশে জন্ম নেওয়া মশা প্রথমে বাড়ির মানুষকেই কামড়াবে। তখন তাঁদেরই হাসপাতালে যেতে হবে।
পরিস্থিতি খারাপ হলে রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হতে পারে।এসব শুনে বৃদ্ধ উত্তর দেন, ‘আমি আইজ ২৬ বছর (সেখানে বাস করছেন), কোনো আইসিইউর ভিতর যাই নাই।’ তিনি স্বাস্থ্য কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘স্যার, এখানে তো মশার উৎপাদন বেশি।
সূত্র: প্রথম আলো