বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে প্রভাবশালী তিন দলের পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একই রকম। বাংলাদেশের আগামী প্রজন্মের নেতাদের দৃষ্টিভঙ্গি কোন কোন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণে গড়ে উঠছে, তা তুলে ধরেছেন জিওফ্রে ম্যাকডোনাল্ড।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতায় বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনের কী প্রভাব পড়তে পারে, সেটিও তিনি বিশ্লেষণ করেছেন।২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার মানুষ তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে গেলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। তিনি এবং তাঁর দল আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে একচ্ছত্র ও কঠোর হস্তে দেশটি শাসন করেছিলেন।
টানা চার মেয়াদে তাঁর শাসনকাল ব্যাপক দুর্নীতি এবং রাজনৈতিক ও নাগরিক অধিকার কঠোরভাবে খর্ব করার ঘটনায় চিহ্নিত ছিল—যার মধ্যে রয়েছে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক বিরোধীদের দমন, গণমাধ্যমের ওপর নিপীড়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ।বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ।
সূত্র: প্রথম আলো