আহমদ ছফার মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক উপন্যাস ‘মরণ বিলাস’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। সম্প্রতি প্রথম আলো ময়মনসিংহ অফিসে এই আসর বসে।স্বর্গ আর নরকের চিরন্তন সহাবস্থানে মানবজীবন, ‘মরণ বিলাস’-এর মুখ্য উপজীব্য। গ্রন্থটি প্রকাশিত হয় আশির দশকের ক্রান্তিলগ্নে। আহমদ ছফা তাঁর সূক্ষ্ম জীবনবোধ ও মানব দর্শন তুলে ধরেছেন এখানে।
এটি এমন একটি উপন্যাস, যেখানে মানুষের জীবন ও মৃত্যুচিন্তার সঙ্গে সমাজ ও ক্ষমতার বাস্তবতা গভীরভাবে তুলে ধরা হয়েছে। মূলত ক্যানসারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহী এবং তাঁর সহযোগী স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী পাতিনেতা মাওলা বক্সের কথোপকথনের মধ্য দিয়ে কাহিনির শুরু এবং সমাপ্তি ঘটেছে।সবাই জানি, একদিন মৃত্যুবরণ করতে হবে।
তারপরও মানুষ ক্ষমতা চায়, অর্থ চায়, প্রতিষ্ঠা চায়, অন্যের ওপর কর্তৃত্ব করতে চায়।
সূত্র: প্রথম আলো