‘বৈশ্বিক লক্ষ্য’ উন্নয়নের জন্য সহায়ক হতে পারে, কিন্তু লক্ষ্য নিজে উন্নয়ন ঘটায় না। পরিবর্তন ঘটে যখন সক্ষম রাষ্ট্র, সচেতন নাগরিক, স্বাধীন গবেষক এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান সেই লক্ষ্যকে নিজেদের বাস্তবতার সঙ্গে মিলিয়ে কার্যকর পদক্ষেপে রূপ দেয়। লিখেছেন এম নিয়াজ আসাদুল্লাহ।১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক ‘এসডিজি মোমেন্ট ২০২৬’ শুরু হয়েছে।
‘টুগেদার, উই ক্যান ডু ইট’ আহ্বান সামনে রেখে আয়োজনটিতে বিশ্বনেতাদের বার্তা ও সংলাপের পাশাপাশি বিভিন্ন দেশ, অঞ্চল ও জনগোষ্ঠীর রূপান্তরের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরা হয়েছে। ২০৩০ এজেন্ডার সময়সীমা দ্রুত ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এর উদ্দেশ্য বৈশ্বিক অঙ্গীকারে নতুন গতি আনা।
কিন্তু এমন আয়োজনের সময় আমরা একটি সহজ প্রশ্ন করতে পারি: আন্তর্জাতিকভাবে লক্ষ্য ও সময়সীমা নির্ধারণ করলেই কি কোনো দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়?প্রশ্নটি শুনতে সরল, কিন্তু উত্তরটি সহজ নয়।
সূত্র: প্রথম আলো