প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো দীর্ঘদিনের। তাই এক দিন, এক মাস বা ছয় মাসে এসব সমাধান করা সম্ভব নয়। সরকার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করছে। আগামী ২, ৩, ৫ বা ১০ বছরে নির্ধারিত উদ্যোগ কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়মিত নজরদারি করতে হবে।‘সরকার কতখানি এগোল?
প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন ববি হাজ্জাজ।এ সংলাপের আয়োজক ছিল বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ শনিবার ঢাকায় সংস্থাটির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানের উপস্থাপনায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও শিক্ষা বাজেট বিশ্লেষণ করা হয়।সিপিডিরর পর্যালোচনায় দেখা যায়, প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট ২৪টি প্রতিশ্রুতির কোনোটিই এখনো পুরোপুরি কার্যকর পর্যায়ে পৌঁছায়নি।
সূত্র: প্রথম আলো