লাল গ্রহ মঙ্গল নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক। সেই গ্রহে পাঠানো হয়েছে বেশ কয়েকটি রোভার। নাসা পারসিভারেন্স রোভার মঙ্গলে পাঠানোর সময় আকস্মিকভাবে সেখানে পাঁচটি গর্ত তৈরি করে। পারসিভারেন্সের মহাকাশযানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছানোর পর এর গতি নিয়ন্ত্রণ করতে দুটি ভারী টাংস্টেন ক্রুজ ব্যালাস্ট মাস ডিভাইস ফেলে দেয়। প্রায় ৭৭ কেজি ওজনের এই যন্ত্র ও প্রায় ৫৪০ কেজি ওজনের ক্রুজ স্টেজের টুকরা মঙ্গলের মাটিতে আছড়ে পড়ে।
এই পতনের ফলে মঙ্গলের পৃষ্ঠে মোট পাঁচটি নতুন গর্ত তৈরি হয়। জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় বিজ্ঞানীরা এই মানবসৃষ্ট উল্কাগুলো থেকে মঙ্গলের ভূপৃষ্ঠ বিশ্লেষণ করেছেন। মহাকাশ পাথরের আকৃতি ও ভর সাধারণত অজানা থাকায় স্বাভাবিক গর্ত থেকে নিখুঁত তথ্য পাওয়া কঠিন হয়।
তবে বিজ্ঞানীরা নিজেদের যন্ত্রপাতির সঠিক বৈশিষ্ট্য ও ওজন সম্পর্কে নিশ্চিত থাকায় এই বিশ্লেষণ সহজ হয়েছে।মার্স রিকনেসান্স অরবিটারের দুটি ক্যামেরার সাহায্যে গবেষকেরা এই নতুন গর্ত শনাক্ত করেন।
সূত্র: প্রথম আলো