জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ বহরের সাড়ে চার শর মতো গাড়ি যমুনা সেতু পার হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য দিয়েছে।আজ শনিবার সকালে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করে ১১–দলীয় ঐক্য।
লংমার্চের গাড়িবহর বেলা সোয়া ১১টায় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছে।সেখানে পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, বিরোধীদলীয় চিপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ বক্তব্য দেন।১১–দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানাতে সড়কের পাশে নেতা–কর্মীদের অবস্থান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়ক অতিক্রম করার সময়পরে লংমার্চের গাড়িরবহর রংপুরের উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করে।
সূত্র: প্রথম আলো