মাটি কেবল পৃথিবীর এক জড় আবরণ নয়; এটি মানবসভ্যতার আদিমতম ক্যানভাস। মানুষের যাপিত জীবন, তার আনন্দ-বেদনা, সংগ্রাম আর অস্তিত্বের সংকট যেন মাটির সঙ্গেই সবচেয়ে নিবিড়ভাবে যুক্ত। এই কাদামাটিকে যখন আগুনে পুড়িয়ে এক চিরস্থায়ী রূপ দেওয়া হয়, তখন তা আর কেবল মাটি থাকে না, তা হয়ে ওঠে মানুষের অন্তর্নিহিত অনুভূতির এক শক্তিশালী শিল্পভাষ্য।
কাদামাটি, আগুন আর মানুষের মনস্তত্ত্বের এমনই এক গভীর মিথস্ক্রিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে প্রতিশ্রুতিশীল সিরামিকশিল্পী মো. আনিসুল হকের তৃতীয় একক প্রদর্শনী ‘দ্য জার্নি অব ম্যাটেরিয়াল, ফর্ম অ্যান্ড ফায়ার: ফ্রম ক্লে টু সিরামিক’।‘আবরণের অন্তরালে’, মো. আনিসুল হকএ প্রদর্শনীর সবচেয়ে অভিনব দিকটি হলো শিল্পীর নিরীক্ষাধর্মী কাজগুলো।
সিরামিকের মসৃণ ও চাকচিক্যময় রূপ থেকে বেরিয়ে আনিসুল হক তাঁর কাজে টেক্সচার বা বুনট যুক্ত করেছেন।
সূত্র: প্রথম আলো