একলা হাঁটার মতো একটা পাগলাটে স্বভাব আমার আছে। ঢাকা আসার পর অসংখ্যবার একা হাঁটতে বের হয়েছি। ১২-১৩ কিলোমিটার একা একা হেঁটে বাসায় ফিরেছি। তবে কখনো কোনো ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ হয়নি।সম্প্রতি সহকর্মী নাদিয়া নিতুল আপুর সহযোগিতায় তার্কিশ এয়ারলাইনস আয়োজিত অ্যাকটিভপ্লাস ইন্টারন্যাশনাল হাফ-ম্যারাথন ২০২৬-এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করি। জীবনের প্রথম আর চমৎকার একটা অভিজ্ঞতা এনে দিয়েছে এই ম্যারাথন।
রেজিস্ট্রশনের পর থেকেই উদ্গ্রীব হয়ে ছিলাম। এই ব্যস্ত শহরে হাজার মানুষ একসঙ্গে দৌড়াব, এক রাস্তায় একই রকমের জামা পরে!ছোটবেলার ঈদের মতো আনন্দ লাগছিল। সেই আনন্দের মাত্রা আরেকটু বেড়ে যায় যখন জানলাম, সহকর্মী শাকিব হাসান ও মাহাফুজার রহমানও রেজিস্ট্রেশন করেছেন। এই খুশিতে কিট সংগ্রহ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। গত বুধবার অফিস শেষ করে চলে যাই ঢাকা এয়ারপোর্টের ক্রাউন প্লাজায়।
একটা জমকালো আয়োজন হতে যাচ্ছে, এটা বোঝা গেল উপস্থিত রানারদের সিরিয়াল দেখে।
সূত্র: প্রথম আলো