জটিল অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধানের এই অদ্ভুত ক্ষমতাই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে তুলেছে। তবে মজার বিষয় হলো, কিছু প্রাণীর মধ্যে কিন্তু একধরনের মৌলিক হিসাব করার ক্ষমতা দেখা যায়। সহজ কথায়, এরা এক অর্থে গণনা করতে পারে।বিংশ শতাব্দীর শুরুর দিকে জার্মানির বার্লিনে ‘ক্লেভার হ্যান্স’ নামের একটি ঘোড়া পুরো পৃথিবীতে বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। তার ট্রেইনার দাবি করেছিলেন, ঘোড়াটি সাধারণ যোগ-বিয়োগ বা হিসাব করতে পারে।
যেকোনো অঙ্কের উত্তর দিতে ঘোড়া মাটিতে খুর দিয়ে আঘাত করে সংখ্যা বুঝিয়ে দিত।কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, ঘোড়াটির আসলে এমন কোনো ক্ষমতা ছিল না। তবে সেটার ছিল অসম্ভব তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। প্রশ্নকর্তার মুখের অভিব্যক্তি ও শরীরের সূক্ষ্ম নড়াচড়া দেখেই বুঝে ফেলত কখন থামতে হবে।
এমনকি যেসব প্রশ্নের উত্তর প্রশ্নকর্তা নিজে জানতেন না, সেগুলোর উত্তর কিন্তু ঘোড়াটিও দিতে পারত না।দাবানল থামাতে ছাগল যেভাবে কাজ করেএক শতাব্দী আগে ক্লেভার হ্যান্স হয়তো অঙ্ক পরীক্ষায় ফেল করেছিল।
সূত্র: প্রথম আলো