মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের উদ্দেশে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় তাঁদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রী বড়, না স্থানীয় সংসদ সদস্য বড়—এটা তিনি বুঝতে পারছেন না। কর্মকর্তাদের নিয়ে কী সভা করবেন, সেটিও বুঝতে পারছেন না।
বিষয়টি নোট করে রাখার জন্যও তিনি বলেন।
সূত্র: প্রথম আলো